সম্প্রতি কয়েকটি অনলাইন পোর্টাল ও প্রিন্ট পত্রিকায় “এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে ময়মনসিংহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সালমান রহমান এবং সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ একপাক্ষিক, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে আমরা মনে করি।
প্রকাশিত প্রতিবেদনে বিভিন্ন ধরনের দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ তুলে ধরা হলেও এর পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ নাই। বরং “সূত্র জানায়” এবং “নাম প্রকাশে অনিচ্ছুক” ব্যক্তির বক্তব্যের ওপর ভিত্তি করে সংবাদটি প্রকাশ করা হয়েছে, যা দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।
একজন সরকারি কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের যাচাইবিহীন সংবাদ প্রকাশ কোনোভাবেই কাম্য নয়। একটি দায়িত্বশীল গণমাধ্যমের উচিত ছিল সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য যথাযথভাবে গ্রহণ ও উপস্থাপন করা এবং অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা। কিন্তু তা করা হয়নি বলে সংবাদটি বস্তুনিষ্ঠতা হারিয়েছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
আমরা মনে করি, এ ধরনের সংবাদ শুধু সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সম্মানহানিই নয়, বরং একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করছে। উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রমাণ ছাড়া এভাবে সংবাদ প্রকাশ অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক।
তাই সংশ্লিষ্ট অনলাইন পোর্টাল ও প্রিন্ট পত্রিকাগুলোর প্রতি আহ্বান জানানো যাচ্ছে যে, ভবিষ্যতে এ ধরনের একপাক্ষিক ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবেন।
বিনীত
প্রতিবাদকারী
সালমান রহমান
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার