আজ সকাল ১০ ঘটিকায় মানিকগঞ্জ পৌরসভার পুর্ব দাশড়া এলাকার শ্রী শ্রী দুর্গা কালী মন্দিরের সামনে জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র যুব কন্ঠ আব্দুর রাজ্জাক রাজা'র ব্যাক্তিগত উদ্যেগে ঈদ উপহার বিতরন করা হয়।
এসময় উক্ত ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ ডায়বেটিকস হাসপাতাল সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল সহ জেলার নেতৃবৃন্দরা।
উক্ত ঈদ উপহার বিতরন অনুষ্ঠানের আয়োজক আব্দুর রাজ্জাক রাজা বলেন, আমি বরাবরই জেলার অসহায় গরীব মানুষের মাঝে এ ধরনের সাহায্য সহোযোগিতা করে থাকি আপনারা হয়তো এটাও জানেন কেন্দ্রীয় যুবলীগের কমিটির নির্দেশে ২৫ রমজান অবধি ২৫০ জন অসহায় গরীব মানুষের নিকট তৈরি খাবার দিয়েছি ইফতারে তারই ধারাবাহিকতায় আজ ৫০০ লোকের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে জেলার অসহায় গরীব মানুষের মাঝে শাড়ী,লুংগী বিতরণ করলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেনো আমৃত্যু এভাবেই আপনাদের সেবা করে যেতে পারি। পরে প্রধানঅতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল বলেন এ ধরনের মানবিক কাজ সেই করতে পারে যার ভিতর মানবিক গুণাবলী আছে। এ-সময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আল রাফি,সুজন খন্দকার,রনি,উজ্জ্বল সহ আরও অনেকেই।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার