স্টাফ রিপোর্টারঃ
শ্রীনগর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবুল বাশার মাস্টারের সহধর্মিনী ও ইতালি প্রবাসী সাংবাদিক জাকির সুমনের মা জোসনা বেগম আজ ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।''ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন''তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে বারডেম,পিজি হাসপাতাল ও পপুলার হাসপাতালে আই সি ইউ তে চিকিৎসাধীন ছিলেন।
এ সময় তার একমাত্র ছেলে ইতালি প্রবাসী জাকির হোসেন সুমন দীর্ঘ এক মাস মায়ের সাথেই হাসপাতালে কাটিয়েছেন । গত ২২ শে ফেব্রুয়ারি চিকিৎসকগন শেষ চিকিৎসা ও সময়সীমা বেঁধে দিয়ে হাসপাতাল থেকে রোগীকে রিলিজ দিয়ে দেন । ঐদিন সুমন ও তার নিকট আত্মীয়রা রোগীকে গ্রামের বাড়ি পশ্চিম বেজগাওয়ে নিয়ে আসেন । এদিকে যমুনা টিভির ইতালি প্রতিনিধি জাকির হোসেন সুমনের ইতালির একটি হাসপাতালে ২৭ ফেব্রুয়ারি গলায় অপারেশনের দিন তারিখ থাকার কারণে, তিনি ২৩ শে ফেব্রুয়ারি সন্ধ্যায় ইতালির উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন । তার যাওয়ার কিছুক্ষণ পর থেকেই শ্বাসকষ্ট বেড়ে গিয়ে রুগির অবস্থা আশঙ্কাজনক হলে রাতে চিকিৎসক অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেন । কিন্তু সকাল আটটায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে চলে যান । মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি দুই মেয়ে এক ছেলে ও অসুস্থ স্বামীসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণ গ্রাহী রেখে গেছেন ।পরে আজ বিকেল সাড়ে তিনটায় এম রহমান কমপ্লেক্সের সামনে মরহুমার নামাজে জানাজা শেষে মাসুরগাও বেজগাওয়ের যৌথ কবরস্থানে সমাহিত করা হয়েছে।
প্রবাসী সাংবাদিক জাকির সুমনের মায়ের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান,ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহাম্মদ ও মহাসচিব মোঃ সগীর আহামেদ গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পক্ষে, এক শোক বার্তায় বলেন, আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার