মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিন মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা আজ বুধবার বেলা ১১ঘটিকায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় দৈনিক অভিযোগ বার্তা'র মানিকগঞ্জ প্রতিনিধি- মোহাম্মদ আলী'র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন আন্ধারমানিক ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো: হানিফ খান।
আরও বক্তব্য রাখেন, হযরত মাওলানা মো :রমজান আলী,পূর্বখলিলপুর জামে মসজিদের ইমাম মাওলানা মো :মাসুদুর রহমান,সরকারি বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি মহাবিদ্যালয়ের ছাত্র মো:শিহাব, মো:জিসান খান, তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র মো:সাব্বির হোসেন,দৈনিক অভিযোগ বার্তা'র মানিকগঞ্জ প্রতিনিধি মো :রাসেল মিয়াসহ অত্র এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত নেতাবৃন্দ বলেন, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন মুসলমান মা-বোন এবং শিশুদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো সহ সকল প্রকার পন্য বয়কট করা সহ জাতিসংঘ এবং ও.আই.সি'র নিকট অবিলম্বে জোর দাবি জানাচ্ছি, ফিলিস্তিনের জনগণের ওপর বর্বরোচিত হামলা ও নৃশংস হত্যা বন্ধের।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার