

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরকে পুলিশ গ্রেপ্তারের পরের দিনই আদালত থেকে জামিন লাভ করেছেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে পুলিশ নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরদিন বৃহস্পতিবার (১২ বৃহস্পতিবার) বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। তাঁর আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে বড়লেখা থানায় দায়ের করা একটি মামলার (নম্বার ১১৮/২০২৪, তারিখ: ১৫ আগস্ট ২০২৪) এজাহারভুক্ত ৩ নম্বর আসামি ছিলেন রফিকুল ইসলাম সুন্দর। এ ছাড়া ২০২৬ সালে দায়ের করা আরেকটি রাজনৈতিক মামলারও (নম্বার ২৪/২০২৬) তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। এসব মামলার পরিপ্রেক্ষিতেই তাঁকে রাতে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
উল্লেখ্য, রফিকুল ইসলাম সুন্দর বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পূর্বে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার