
বাংলাদেশর জনগন জেগে উঠুন দেশদ্রোহীদের বিরুদ্ধে ,এ নিয়ে কিছু কথা ইকবাল আহমেদ লিটন।
দেশকে অস্থিতিশীল করে ধংশ করার পিছনে দেশ দ্রহী বিএন পি জামাত শিবির ও ডঃ ইউনুস যুক্তরাষ্ট্রকে সেন্টমার্টিন দ্বীপ দেওয়ার প্রতিশ্রুতি।
নিউজ ডেস্ক : বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ দখল করে ঘাঁটি বানাতে চায় মার্কিন প্রশাসন। দক্ষিণ এশিয়ায় খবরদারি জোরদার করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে আমেরিকা।
এই দ্বীপের জন্য একাধিকবার বাংলাদেশ সরকার প্রধানকে প্রস্তাব দিলেও তাতে কাজ হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলেছে- ‘শীর দেব তবু সীমানা দেব না’। এবং ৫২ বছর আগে বঙ্গবন্ধু বলেছিলো শিয়ালের কাছে মুরগি বরগা দিবো না। আমেরিকার কারো বন্ধু হতে পারে না।
কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে সেন্টমার্টিন দ্বীপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। তাই বর্তমান সরকারকে হটানোর লক্ষ্যে মার্কিনিদের সঙ্গে মিলে সব ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে দলটি।কারন বি এন পি দরকার ক্ষমতা ডঃ ইউনুসের দরকার প্রধান মন্ত্রী আমেরিকার দরকার সেন্টমার্টিন সেনাবাহিনীর ঘাটি।
জানা গেছে, মার্কিনিদের এই প্রস্তাব বাস্তবায়নে বিএনপির হয়ে কাজ করছেন নোবেল বিজয়ী ড. ইউনুস। বিএনপিকে যে কোনো মূল্যে ক্ষমতায় আনতে চায় ড. ইউনুস। সে জন্যেই এই দেশবিরোধী চক্র ক্ষমতার জন্য বাংলাদেশ বিক্রির ষড়যন্ত্রে মেতেছে।
এই আমেরিকাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়কে ছিনিয়ে নিতে বঙ্গোপসাগরে সপ্তম নৌ-বহর পাঠিয়েছিল। তখন রাশিয়া ও ভারতের চাপে আমেরিকা ব্যার্থ হয়েছিল। তীব্র খাদ্য সংকটের সময় বঙ্গবন্ধুর সরকারকে বিব্রত করতে মধ্যসমুদ্র থেকে গমের জাহাজ ফিরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র । বঙ্গবন্ধুকে হত্যার পিছনে ছিলো তাদেরই কালো হাত। এই পরাশক্তির সঙ্গে ‘৭৫ এ হাত মিলিয়ে জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিলো বাংলাদেশের স্বাধীনতাবিরোধী অপশক্তি। এখন সেই অপশক্তিই দেশ বিক্রির চুক্তি করে ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখছে।
আর এদিকে আমেরিকা স্যাংশনের পর স্যাংশন দিচ্ছে বাংলাদেশর উপর আমি বলতে চাই ৭৫ এর ১৫ ই আগষ্টে আমেরিকা তার গনতন্ত্র হারিয়ে গজবতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আমেরিকা কখনো গনতান্ত্রিক দেশ হতে পারে না।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বন্ধু, তাদের শত্রুর প্রয়োজন নেই। বেশকিছু সময় আগে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বাগে রাখতে স্যাংশন দিয়েছে। এখন নির্বাচনকে উপলক্ষ করে ভিসা নীতি ঘোষণা করেছে। এটা কেবল দুরভিসন্ধিমূলকই নয়, তাদের ‘রেজিম চেঞ্জে’র কৌশলের অংশ। তারা সেন্টমার্টিন চায়, কোয়াডে বাংলাদেশকে চায়। এই সুযোগে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত আমেরিকার লক্ষ্য পূরণ করে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে। ২০০১ সালে ভারতকে গ্যাস দেওয়ার মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিলো। এখন আবার সেন্টমার্টিন কোনও পরাশক্তির সামরিক ঘাটি গড়তে দেওয়ার মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। দেশবাসী তা কখনোই মেনে নেবে না।
এখনই সময় শক্ত হাতে দেশ দ্রহী শক্তিকে আইনের হাতে ছপরধো করা উচিৎ বলে আমি মনে করি। এটা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। এটা দেশদ্রোহী বিশ্বাসঘাতকদের বাংলাদেশ নয়।
লেখক ঃ সাবেক ছাত্র লীগ নেতা ,
ইকবাল আহমেদ লিটন ,,সদস্য সচিব ,আয়ারল্যান্ড আওয়ামী লীগ ও দৈনিক অভিযোগ বার্তার প্রধান উপদেষ্টা সম্পাদক।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার