বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে মানিকগঞ্জ স্বর্ণকার পট্টি এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় জেলা বাজুসের উপদেষ্টা রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, সভাপতি তপন নাগ, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সহ-সম্পাদক শ্যামল ঘোষ, অর্থ সম্পাদক সমর সরকার সহ শতাধিক স্বর্ণ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষের সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা বাজুসের উপদেষ্টা রফিক উদ্দিন ভূঁইয়া হাবু বলেন, স্বর্ণ শিল্প বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় খাত। বাজুস দীর্ঘ ৬০ বছর ধরে এই শিল্পকে সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে। আমরা চাই মানিকগঞ্জের স্বর্ণ শিল্প আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক হোক।
এ সময় তিনি বাজুসের সকল সদস্য ও অংশগ্রহণকারী ব্যবসায়ীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার