নিজস্ব প্রতিনিধিঃ বাংলা নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জামালপুর জেলার মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস নুরে আলম তালুকদার রুনু।
তিনি বলেন,বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়নবাসী সহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। শুভেচ্ছা বার্তায় রুনু তালুকদার বলেন,বাংলা নববর্ষে সবার জীবনে সুখ,শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি এবং অতীতের সব গ্লানি ,দুঃখ, কষ্ট মুছে, অসুন্দর এবং অশুভকে পেছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে বাংলা নববর্ষ সকলের জীবনে আরও সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক এই প্রত্যাশা করছি। বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
এ উৎসব সর্বজনীন ও অসাম্প্রদায়িক। প্রতিবছর পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি এবং জাতিসত্তা বিকাশের প্রবল শক্তি নিয়ে হাজির হয়।
রুনু তালুকদার আরও বলেন,আসুন আমরা বাঙালি জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করি এবং দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। দেশের উন্নয়নের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করে বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করি।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার