
মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:
করবো সমবায় ,,গড়বো; দেশ সবার জন্য বাংলাদেশ এই প্রতিবাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি উপজেলা শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয় । পড়ে অডিটোরিয়াম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় । আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা সমবায় অফিসার নাজমুল হোসেন , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আহসান উল হক , আরো উপস্থিত ছিলেন কৃষি অফিসার তামান্না ফেরদৌস, দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা অফিসার রমজান ,আলী মাধ্যমিক শিক্ষা অফিসার রওশন আরা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায় , ও উপজেলা বণিক সমিতির সভাপতি তোফায়েল আহমেদ ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন পর্যায়ের সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, সমবায়ভিত্তিক কার্যক্রমের উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সমবায় সমিতির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সমবায় সমিতির মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে বক্তারা সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার