মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারে মা বেকারী সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। (৯ মার্চ) ২০২৬ সোমবার দুপুরে উপজেলার লাহিড়ী বাজারে চৌদ্দ হাত কালিতলা কুশার সেন্টারের মেইন রোডে মা বেকারী সেমাই কারখানায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক ও উপজেলা সেনেটারী ইন্সপেক্টর পুলিশ প্রশাসন সহ এ অভিযান চালানো হয়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং যথাযথ প্যাকেজিং না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমান করা হয় মা বেকারী প্রতিষ্ঠানের মালিক জাকির হোসেনকে । এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক হক জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।