মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার প্রতিনিধিঃ
আজ বিকাল ৩.৩০ মিনিটে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ীতে কুলি শ্রমিক ইউনিয়ন রেজি: রাজ -১০৪৯ নতুন কমিটি গঠন করা হয়েছে।
এসময় ঠাকুরগাঁও জেলা কুলি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মামুন ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুর হক ও ঠাকুরগাঁও কুলি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মামুনসহ আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কুলি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জমিরুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা কুলি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ইসলাম উদ্দিন, ঠাকুরগাঁও জেলা কুলি শ্রমিক ইউনিয়নের ক্যাশিয়ার রবিউল ইসলামসহ আরো অনেকেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবু, ও ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুবুর মাস্টার, ২ নং চাড়োল ইউনিয়ন যুবদলের সভাপতি আহসানুল হক।এতে উপস্হিত ছিলেন সাবেক সভাপতি ও সম্পাদক। আজ থেকে পুরাতন কমিটি ভেংগে দেওয়ায় সর্বসম্মতি ক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সর্বসম্মতি ক্রমে নির্বাচনি পরিচালনা কমিটি গঠন করা হয়, এতে নব নির্বাচিত সভাপতি হন বাজারুল ইসলাম, নব নির্বাচিত সেক্রেটারি করা হয় জাকির হোসেন, নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সনি চন্দ্রসহ ১১ বিশিষ্ট নব নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার