স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপির সংরক্ষিত নারী আসনে (সম্ভাব্য ৩৫-৩৭টি আসন) মনোনয়ন পেতে দলের শতাধিক নেত্রী আলোচনায় রয়েছেন ।
শীর্ষ নেত্রী ও সাবেক এমপি তালিকার বাইরেও আলোচনায় আছেন মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, সাবেক এমপি রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, ফরিদা ইয়াসমিন এবং ইয়াসমিন আরা হক।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে আলোচনায় যারা সংগীতশিল্পী বেবী নাজনীন ও কনকচাঁপা ছাড়াও আলোচনায় রয়েছেন কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন এবং চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী।
পেশাজীবী ও অন্যান্য এই তালিকায় আছে ব্যারিস্টার শাকিলা ফারজানা (সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে), ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তার এবং চটগ্রাম মহিলা দলের মনোয়ারা বেগম মনি আলোচনায় রয়েছেন।
পরিবারতন্ত্র বনাম ত্যাগ বিএনপি হাইকমান্ড এবার 'এক পরিবার, এক প্রার্থী' নীতি অনুসরণের কথা ভাবছে । সেক্ষেত্রে যারা সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন (যেমন: সানজিদা ইসলাম তুলি, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা), তাদের মধ্য থেকেও কেউ কেউ সংরক্ষিত আসনে আসতে পারেন।
নির্বাচন কমিশন আগামী ঈদুল ফিতরের আগেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষ করার পরিকল্পনা করছে । তবে চূড়ান্ত মনোনয়নের সিদ্ধান্ত আসবে দলের হাইকমান্ড থেকে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার