জেলা প্রতিনিধি,ঢাকাঃ
তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য প্রস্তাবিত র্যাঙ্ক পদ্ধতির পরিবর্তে এই বিষয়ে মহান সংসদে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ ছাড়া সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান গুলোর নিয়োগও নির্বাহী আইনের মাধ্যমে করার পক্ষে অবস্থান নিয়েছে দলটি।
জাতীয় সংসদে নারী সংরক্ষিত আসন এবং জুলাই সনদের খসড়া সম্পর্কেও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দল গুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় ২১তম দিনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
বিএনপি পবিত্র সংসদকেই সমাধানের জায়গা ভাবছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য নীতিগত ঐকমত্য থাকলেও প্রক্রিয়া নিয়ে এখনো মতানৈক্য রয়েছে। প্রস্তাবিত র্যাঙ্ক পদ্ধতির বদলে আমরা চাই মহান পবিএ সংসদে আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসুক। এতে করে দেশের নাগরিক সমাজও তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারবে , সভা-সেমিনার আয়োজন হবে এবং বিষয়টি গণতান্ত্রিক পদ্ধতিতে সমাধানের দিকে যাবে বলে তিনি মনে করেন।
এ সময় তিনি আরও বলেন, যদি সংসদীয় আলোচনার মাধ্যমেও সমাধান না আসে, তাহলে বিএনপি ত্রয়োদশ সংশোধনীর কাঠামো অনুসরণের পক্ষে।
তবে এক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সুযোগ আর থাকবে না। বিএনপি চায়, নির্বাচন কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনসহ অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান গুলোর নিয়োগ নির্বাহী আইনের আদেশর মাধ্যমে হোক। এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আমরা সংবিধানকে আর ভারী করতে চাই না। তাই নির্বাহী আইনের মাধ্যমে নিয়োগ হলে প্রতিষ্ঠান গুলোর জবাবদিহিতা নিশ্চিত আরও সহজ হবে ও প্রশাসনের ওপর রাজনৈতিক দলের প্রভাব কমে আসবে।
সালাউদ্দিন আহমদ আরও বলেন, “গুড গভর্নেন্স নিশ্চিত করতে আমরা চেক অ্যান্ড ব্যালেন্সে বিশ্বাস করি। এই জন্য এক প্রতিষ্ঠানের ওপর অন্য প্রতিষ্ঠানের অনাকাঙ্ক্ষিত প্রভাব ঠেকাতে এই ব্যবস্থা কার্যকর করতে হবে।
এছাড়া বিএনপি জুলাই সনদের খসড়াকে সামগ্রিক ভাবে ইতিবাচক হিসেবে দেখছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “যেসব নীতিগত প্রতিশ্রুতি এতে রয়েছে, সেগুলোর সঙ্গে আমরাও একমত এবং ভাষাগত বা শব্দগত কোনো সংশোধন প্রস্তাব থাকলে তা আমরা দেব। তিনি বলেন,জুলাই সনদ বাস্তবায়নের জন্য দুই বছরের সময়সীমাও আমাদের কাছে গ্রহণযোগ্য।
সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণের বিষয়ে বলেন, “দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই প্রস্তাবটি প্রথম বিএনপিই দিয়েছে। এটি এখন অনেকেই গ্রহণ করেছে। ”
নারী ক্ষমতায়নের প্রশ্নে বিএনপি নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ১০০ করার প্রস্তাব দিয়েছে, তবে তা আগের মতোই আনুপাতিক ভিত্তিতে নির্ধারণ করার পক্ষেই দলটির মত বলে জানিয়েছেন তিনি।
ন্যায়পাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র স্হায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আরও বলেন, “১৯৮০ ও ২০০৫ সালে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। তাই জাতীয় সনদে ন্যায়পালের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। এর জন্য আলাদা সচিবালয় গঠনের প্রয়োজন রয়েছে, যা অবশ্যই আইনের মাধ্যমে করতে হবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার