মোহাম্মদ আলী, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখা, মানিকগঞ্জ (২০২৬ -২০২৭) সালের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মোঃ ছগীর আহমেদ এর স্বাক্ষরিত অনুমোদন সাপেক্ষে ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহমেদ এর তদারকি ও সুপারিশক্রমে ২৭ শে জুন ২০২৬ ইং এ কমিটির অনুমোদন করা হয়।
উক্ত কমিটিতে দৈনিক নিরপেক্ষ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী সভাপতি ও দৈনিক আলোর দিগন্ত প্রত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আমজাদ মীর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
এছাড়াও দৈনিক সময়ের কন্ঠ প্রত্রিকার জেলা প্রতিনিধি মোঃ নাজমুল চৌধুরী সিনিয়র সহ-সভাপতি,দৈনিক পৃথিবী প্রতিদিন প্রত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মানিকুর রহমান, জিএসএননিউজ২৪.কম এর ক্রীড়া প্রতিবেদক মোঃ সাব্বির হোসেন সাংগঠনিক সম্পাদক, গনজমিন এর স্টাফ রিপোর্টার মোঃ শফিকুল ইসলাম দপ্তর সম্পাদক,দৈনিক নব বাণী প্রত্রিকার স্টাফ রিপোর্টার এসএম অপু প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি উপজেলা প্রতিনিধি সৌরভ সাহা কোষাধ্যক্ষ,দৈনিক রাঙামাটি সময় এর উপজেলা প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন সদস্য হিসেবে নির্বাচিত হন।
এ সময় হরিরামপুর উপজেলার নব নির্বাচিত কমিটির পক্ষ হতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি( বিএমএসএস) এর কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ ও কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার