ব্যুরো প্রধান,লাকী আহমেদঃ
"ব্যবসা নয়; সংগঠন, নেতা নয়-সহযোদ্ধা" এই স্লোগানকে সামনে রেখে সাংবাদিকদের অধিকার রক্ষা, নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর সিলেটের গোয়াইনঘাট উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
২০২৬-২০২৭ মেয়াদের এই নতুন কমিটিতে দৈনিক টেলিগ্রাম-এর জেলা প্রতিনিধি নূরুল হুদা খসরুকে সভাপতি এবং দৈনিক অভিযোগ বার্তা-এর বিশেষ প্রতিনিধি কালাম সিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত ১০ জুলাই ২০২৬ তারিখে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের পক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা এবং মহাসচিব মোঃ ছগীর আহমেদ এই কমিটির অনুমোদন প্রদান করেন। নবগঠিত এই কমিটি সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহমেদ-এর তত্ত্বাবধানে উক্ত কমিটি অনুমোদন দেওয় হয়।
অনুমোদিত কমিটিতে স্থান পাওয়া অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:,প্রধান উপদেষ্টা: নাজিম খান,উপদেষ্টা: দৈনিক অভিযোগ বার্তা,সহ-সভাপতি: কামাল আহমেদ (বিশেষ প্রতিনিধি, দৈনিক সিলেটের সংবাদ),যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ হালিম (উপজেলা প্রতিনিধি, দৈনিক বিজয়ের কণ্ঠ),সাংগঠনিক সম্পাদক: নূরুল আমিন (উপজেলা প্রতিনিধি, বার্তা২৪টিভি)
দপ্তর সম্পাদক: সোহেল আহমেদ (ভ্রাম্যমাণ প্রতিনিধি, বার্তা২৪টিভি),নির্ধাহী সদস্য: মোঃ হান্নান (দৈনিক অপরাধ চক্র)
নির্ধাহী সদস্য: মোঃ জসিমউদ্দীন (ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক অভিযোগ বার্তা),নির্ধাহী সদস্য: সোমবার ওয়েল খান (দৈনিক জনমত)
কমিটি অনুমোদনকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবগঠিত কমিটির সকল সদস্য সিলেটে মফস্বল সাংবাদিকদের ঐক্য বজায় রাখতে এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রাখবেন। নতুন কমিটিকে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক সমাজ আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার