মো:নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ১০ হাজার সদস্যের উপস্থিতিতে মুখরিত নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম।ব্রাহ্মণবাড়িয়ার কাউতলীস্থ নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম মাঠে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) এক বিশাল সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ জানুয়ারি সকালে অনুষ্ঠিত এই মহাসমাবেশে জেলার ৯টি উপজেলা থেকে আসা প্রায় ১০ হাজার সুশৃঙ্খল ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, এনডিসি, পিএসসি। এসময় প্রধান অতিথির বক্তব্য ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ বলেন, "গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার এক অতন্দ্র প্রহরী। তৃণমূল পর্যায়ে মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই বাহিনীর সদস্যরা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।" তিনি বাহিনীর সদস্যদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে তোলার আশ্বাস দেন। ...
Developed by BDITHOST