মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
আজ সোমবার (২৭ জানুয়ারি) উপজেলার ধর্মতীর্থ ও কালিকচ্ছ এলাকায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে একটি ইট ভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘন করায় 'মেসার্স রিফান ব্রিকস' নামক ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।
একই অভিযানে ওই এলাকার আরও ৫টি ইটভাটাকে আইন মেনে সঠিক নিয়মে ভাটা পরিচালনার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান।
এ সময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রাখিবুল হাসান। অভিযানে বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর একটি দল আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষায় এবং অবৈধ ইটভাটা বন্ধে এ ধরণের অভিযান জেলা জুড়ে অব্যাহত থাকবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার