মো:নিশাদুল ইসলাম (নিশাদ),ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সরাইল উপজেলার চুন্টা বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।
উক্ত অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
চুন্টা বাজারে মেসার্স জীবন ট্রেডার্স নাম প্রতিষ্ঠানে (প্রো : মো আবুল মিয়া) অভিযান পরিচালনা করে দেখা যায় প্রতিষ্ঠানটি সিনজেনটা এর নকল মাইক্রোনিউট্রিয়েন্ট( পুষ্টিবর্ধক) থিউভেট ও গ্রোজিন বিক্রয় করছিলো। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দোষ স্বীকার করে নিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্য থেকে বিরত থাকবে মর্মে অঙ্গীকার করেছে।
অপরাধের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স জীবন ট্রেডার্সকে এক লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্ম পুনরায় সংগঠিত করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটনানো হবে মর্মে সতর্ক করা হয়।
জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে বলে ভোক্তা অধিকার সুএে জানা যায়।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার