জামাল খান জেলা প্রতিনিধিঃ
ভোলা জেলা যুব অধিকার পরিষদের কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফয়সাল রানা ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. বিল্লাল হোসেন।
শনিবার (১৬ই মে) বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোহাব্বত আলী। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. মিলনকে।কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল আমিন সরদার , ও সহ সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. মহিনকে।
আগামী এক বছর সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে এই কমিটি কাজ করবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার