মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ পৌরসভার নওখণ্ডা এলাকায় গভীর রাতে অস্ত্রের প্রদর্শনী ও এলাকায় আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে ছাত্রলীগ কর্মীসহ মোট ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও দু’জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. কামাল হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে নওখণ্ডার একটি পাকা সড়কে বেশ কয়েকজন যুবক জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছিল। খবর পেয়ে টহল পুলিশ সেখানে পৌঁছালে ১৪ জনকে ঘটনাস্থলেই আটক করা হয়। ধাওয়া দিলে দু’জন পালিয়ে যায়। আটক ব্যক্তিদের মধ্যে দুইজনের কাছে একটি চাইনিজ কুড়াল ও একটি স্টেইনলেস স্টিলের ব্যাটন পাওয়া গেছে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, মো. আকাশ (২০), মো. রাহল (১৯), মো. কামরুল ইসলাম রাকিব (৩৬), মো. রায়হান (১৯), মো. নাইম জামান (৩৮) মো. সাইফুল ইসলাম (৪১), ডালিম আহমেদ (৩৫), আ. সোহরাব (৩০), রাসেল (৩৮), মো. রুবেল হোসেন (৪২), মো. আমিনুল ইসলাম (৩৬), জুয়েল রানা (৩৪), মো. শামীম (৩৮) ও ওমর ফারুক (৩৫)।
এদের মধ্যে মো. নাইম জামান মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন যে, স্থানীয়ভাবে বালু ভরাটকে কেন্দ্র করে দুই প্রভাবশালীর দ্বন্দ্বের বিরোধকে কেন্দ্র করে তারা একত্রিত হয়েছিলেন এবং অস্ত্রমগ শক্তি প্রদর্শন করছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন “টহলের সময় তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া অস্ত্র জব্দ করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া দু’জনকে শনাক্তের চেষ্টা চলছে।”
পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছে এবং মঙ্গলবার সকালেই তাদের আদালতে পাঠানো হয়েছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার