
ইমরুল হাসান, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জেলাব্যাপী একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
আজ ১৪ নভেম্বর ২০২৬ খ্রি. (শনিবার) ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান-এর সরাসরি তত্ত্বাবধানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং সকল উপজেলায় একযোগে এই কর্মসূচি পালিত হয়।
এই কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর পণ্ডিতপাড়া এলাকায় একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক/এডিএম) উম্মে হাবীবা মীরা এবং ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রমুখ।
অভিযান চলাকালীন মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা, জমে থাকা পানি অপসারণ এবং সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সচেতন নাগরিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিকের ব্যক্তিগত সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। জনস্বাস্থ্য সুরক্ষা এবং একটি পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তুলতে জেলা প্রশাসনের এ ধরনের জনসম্পৃক্তমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার