কোম্পানিগঞ্জে নিহত ৭ জন।।
ডেস্ক নিউজঃ
সিলেট কোম্পানিগঞ্জ সড়কে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের খাগাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ৭ জনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।
তবে স্থানীয়রা ২ জনের পরিচয় সনাক্ত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আটটার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের খাগাইল এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখো মুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস ও অটোরিকশা সড়কের পাশের খাদে পড়ে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। আহত অবস্থায় অপর ৩ জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান,নিহতরা মাইক্রোবাস ও অটোরিকশার যাত্রী ছিলেন। দুটি গাড়িই সড়কের পাশের খালের পানিতে পড়ে আছে। দুর্ঘটনায় মৃতুবরণকারী দুইজনের পরিচয় পাওয়া গেছে ১জন কোম্পানিগঞ্জ পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কালীবাড়ি এলাকার বাসিন্দা আমির উদ্দিন ও অপরজন ইসলাম পুর গ্রামের কালন মিয়া।
কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, নিহত পাঁচজন অটোরিকশার যাত্রী ছিলেন। অন্যরা মাইক্রোবাসের চালক ও যাত্রী। ##
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার