
মাদারগঞ্জ থেকে এম এইচ হিবাতুল্লাহ হিবাঃ
গতকাল শুক্রবার ২.৩০ মিনিট স্টুডেন্ট কেয়ার হাইস্কুল মাঠে মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে মাহাদী হাসান মুরসালিন ও ইলিয়াস হোসাইনের সঞ্চালনায় ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম ও ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের রোগ মুক্তি ও শহিদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং কাউন্সিল অনুষ্ঠিত হয় ছাত্র নেতা মুহাম্মদ আবু সাঈদকে সভাপতি ও মাহবুবুর রহমানকে সেক্রেটারি মাহদী হাসান মুরসালিনকে সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ ফুয়াদকে প্রচার সম্পাদক করে উপজেলা কমিটি আংশিক ঘোষণা করা হয়!
এসময় দেশ ও জাতির কল্যানে দোয়া মুনাজাত করেন আলহজ্ব মুফতি শামসুদ্দিন সাধারণ সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জামাল পুর জেলা শাখা।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার