
রবিন হোসেন,সাটুরিয়া প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি পুরাতন বাজারে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের স্বেচ্ছাসেবক টিমের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোঃ শফিক। এছাড়াও উপস্থিত ছিলেন বালিয়াটি গোপালনগর জামে মসজিদের ইমাম মুজিবর রহমান আরো উপস্থিত ছিলেন সদস্য খোকন আহমেদ আরো ইয়ামিন হোসেন, মোহাম্মদ আসাদুল, মোঃ ইব্রাহিম, আনোয়ার, রাকিবুল ইসলাম , ইব্রাহিম, দেলোয়ার, সিফাত, আরিফুল,উপস্থিত ছিলেন বালিয়াটি পুরাতন বাজার স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের স্বেচ্ছাসেবক টিমের সকল সদস্যবৃন্দ।
স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রোগ্রামটিতে স্থানীয় এলাকাবাসীও সহযোগিতা করেন এবং ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার