মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ শহরের সেওতা এলাকায় একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশ এই ঝটিকা অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেওতা এলাকার ওই বহুতল ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে সন্দেহজনক যাতায়াত ও অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। এতে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান। অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশ মঙ্গলবার ওই ভবনটি ঘিরে ফেলে এবং নির্দিষ্ট ফ্ল্যাটে অভিযান চালায়।
অভিযান চলাকালে ওই ফ্ল্যাট থেকে ৩ জন নারী ও ২ জন পুরুষকে হাতেনাতে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেখানে অসামাজিক কার্যকলাপ চালানোর বিষয়টি স্বীকার করেছে। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী।
বারবার আবাসিক এলাকায় এ ধরনের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, "আবাসিক এলাকায় এমন কর্মকাণ্ড আমাদের পরিবারের জন্য বিব্রতকর। পুলিশের এই অভিযানকে আমরা সাধুবাদ জানাই এবং এর স্থায়ী সমাধান চাই।"
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার