নিজস্ব প্রতিবেদক
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাজার হাজার ইমাম ভক্তের তাজিয়া মিছিল সহ নানা আয়োজনে মানিকগঞ্জে পালিত হয়েছে পবিত্র আশুরা।
রবিবার (৬ জুলাই) ১০ই মহররম বিকেলে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফ থেকে ১০১তম শোক মিছিল বের করা হয়। এতে প্রায় ২০ হাজার ইমাম ভক্ত কাসেদ হাতে লাল কালো নিশান ও তাজিয়া নিয়ে মিছিল বের করে। মিছিলটি ঢাকার ইচ্ছাময় সড়কসহ জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জড়ো হয়।হাজারো কাশেদের মিছিলটি এক নজরে দেখতে সড়ক মহাসড়কে দু'পাশে মানুষের উপচে পড়া ভিড় জমে।
এর আগে গড়পাড়া ইমাম বাড়িতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শত শত ভক্ত আশেকান 'হায় হোসাইন' 'হায় হাসাইন' বিলাপে মর্সিয়া ক্রন্দন করে কারবালার শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে বাদ মাগরিব সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে আয়োজিত শোক সভায় কারবালা প্রান্তরে শহীদি ঘটনার না না দিক তুলে ধরেন গড়পাড়া ইমাম বাড়ি দরবার শরীফের বংশধররা। এ সময় গড়পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মাসুদ রানা সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
ঘরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ রানা বলেন, দশ মহরম মুসলমানদের জন্য একটি মহিমান্বিত দিন। এই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছিল। আবার এই দিলেই পৃথিবী ধ্বংস হবে। এই দিনে মহান আল্লাহ তায়ালা হযরত আদম (আঃ:)কে সৃষ্টি করেছেন।এই দিনের রয়েছে ইসলামের ইতিহাসের ঐতিহাসিক নিদর্শন। আগামী দিনে সত্য প্রতিষ্ঠায় দিবসটি মুসলমানদের জন্য অনু করনীয়।
তিনি বলেন, হিজরী ৬১ সনের ১০ মহররম কারবালার ফোরাম নদীর প্রান্তরে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত হযরত ইমাম হোসাইন (রা) সহ পরিবারের সদস্যরা ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন।জেলা শহরের পশ্চিম সেওতা, পশ্চিম দাশড়া, বান্দুটিয়া, দৌলতপুর উপজেলার চক হরিচরণ, রামকান্তপুরসহ বিভিন্ন জায়গায় আশুরা পালিত হয়।
মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, আশুরা উপলক্ষে যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। এখনো কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার