মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ সদর উপজেলা হিজলাইন কালীগঙ্গা নদীতে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।
আজ দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষাপ্লাবিত ধান ক্ষেত,প্লাবনভূমি, ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২য় ধাপে পোনামাছ অবমুক্তকরণ করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান।
পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, জামায়াত ইসলাম মনোনিত মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান, জেলা আমীর হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম, এলাকার যুবসমাজের প্রতিনিধি, মোঃ শাহরিয়ার জুয়েল, জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় আগামী ৩ মাস মাছ না ধরতে এলাকাবাসী ও জেলেদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। এলাকার যুবসমাজের সহযোীতায় কালীগঙ্গা নদীতে ৪ শত ১৭ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার