
মোঃরাসেল মিয়া মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ।
মানিকগঞ্জে বিএনপির নেতা ৯০ পিস ইয়াবা সহ ডিবির হাতে গ্রেফতার হয় ।সূত্রে জানা গেছে,হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হারুন মোল্লা ডিবির হাতে রাতে আটক হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ।
উল্লেখ্য, জেলা গোয়েন্দা শাখা (পূর্ব ) জানান, মানিকগঞ্জ কর্তৃক ৯০ (নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ২৭,০০০/-(সাতাশ হাজার) টাকা উদ্ধারসহ ০৪ জন মাদক কারবারী গ্রেফতার করা হয়।
জেলার পুলিশ সুপার জনাব মোছাঃ ইয়াছমিন খাতুন দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ)/ জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি (পূর্ব), মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই(নিঃ)/মোঃ আশিকুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
অতঃপর হরিরামপুর থানাধীন সাকুচিয়া সাকিনস্থ জনৈক মোস্তফার মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আজ ২ টায় তাদের আটক করা হয়।এসময় আটককৃত আসামীরা হলো মোঃ রাজিব(28), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- বলরদী,মাহাবুব আলম শুভ(৩৫), পিতা-আনোয়ার হোসেন, সাং-কুদুরা, খন্দকার রফিকুল ইসলাম দরবেশ(৫৬), পিতা-মৃত সাদেক আলী খন্দকার, সাং-চালা,মোঃ হারুন(৪৫), পিতা-মৃত আদাম উদ্দিন, সাং-ইজদিয়া, সর্ব থানা-হরিরামপুর, জেলা-মানিকগঞ্জদেরকে আটক করেন।
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুমিন খান বলেন এ সংক্রান্তে হরিরামপুর থানায় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার