রবিন হোসেন,নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মানিকগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও মাইটিভির জেলা প্রতিনিধি আজিজুল হাকিমের মা ও ভাইকে মারধরের অভিযোগ উঠেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ব্রি-কালিয়াকৈর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সাংবাদিক আজিজুল হাকিমের ভাই নান্নু মিয়া ও মা সম্পি বেগম। বর্তমানে তারা সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সাংবাদিক আজিজুল হাকিম জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা নিয়ে তার পরিবারের সঙ্গে চাচাতো ভাইয়ের স্ত্রী মধুমালা বেগমের বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে মধুমালা বেগম, তার মেয়ে সুমাইয়া আক্তার, বোন রংমালা আক্তার, বোনজামাই মবজেল ও মধুমালার বাবা তোতা মিয়াসহ আরও কয়েকজন বাঁশের লাঠিসহ বাড়িতে ঢুকে পড়ে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ঘরে ঢুকে গালিগালাজ শুরু করলে নান্নু মিয়া প্রতিবাদ করেন। এসময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলা ঠেকাতে গেলে সাংবাদিকের মা সম্পি বেগমকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার