নিজস্ব প্রতিনিধিঃ
ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ যখন আপনজনদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, তখন তা পূর্ণতা পায়। পবিত্র ঈদুল আজহার রেশ কাটতে না কাটতেই মাহমুদপুরের গোবিন্দীতে আজএক ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন রুনু তালুকদার।
উক্ত শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন ৩ নং মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জিএস রুনু তালুকদার,আরও উপস্থিত ছিলেন ৩ নং মাহমুদপুর ইউনিয়ন বিএনপির ১ নং সহসভাপতি রেজাউল করিম মোহন মিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমানসহ যুবদল,ছাএদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় রুনু তালুকদার মাহমুদপুরের গোবিন্দী বাজারের সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শুভেচ্ছা বিনিময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে গোবিন্দী বাজারে হয়ে ওঠে সম্প্রীতি ও মিলন মেলার স্হান।
শুভেচ্ছা বিনিময়কালে রুনু তালুকদার উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “ঈদের প্রকৃত আনন্দ বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যে। আমাদের পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে। আশা করি, আজকের এই আনন্দঘন মুহূর্ত আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন এবং মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থাকার যে অঙ্গীকার তা যেনো আমি পুরুন করতে পারি আর তাই প্রতিটি উৎসবের মাধ্যমে নতুন করে শপথ নেওয়ার সুযোগ তৈরি হয়।
স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করে এবং সবার অংশগ্রহণে মিলনমেলাটি এক অনন্য উচ্চতায় পৌঁছায়। এ সময় এলাকার তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা—সবাই হাস্যোজ্জ্বল মুখে ঈদের আনন্দ ভাগ করে নেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার