নিজস্ব প্রতিবেদকঃ
মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব জিল্লুর রহমান-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্থাপিত স্কুলের টাকা আত্মসাতের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে জনাব জিল্লুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট। এটি মূলত তাঁর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার একটি অপচেষ্টা মাত্র।
নেতৃবৃন্দ অভিযোগকারীর তীব্র সমালোচনা করে বলেন, "অভিযোগকারী দিপু (যিনি এলাকায় বাবা খোর হিসেবে পরিচিত) যদি তাঁর উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য ও আইনসম্মত প্রমাণ উপস্থাপন করতে না পারেন, তবে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে মানহানির মামলাসহ প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কারও সম্মানহানি করার আগে তথ্যের সত্যতা ও প্রমাণ যাচাই করা উচিত। নোংরা রাজনীতি, মিথ্যা অপপ্রচার, গুজব এবং ব্যক্তিগত আক্রমণের সংস্কৃতি পরিহার করে সুস্থ ধারার আচরণ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার