নিজস্ব প্রতিবেদক:মাহমুদপুর ইউনিয়নর ওয়ার্ড যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামের সাথে টাকা-পয়সার লেনদেন নিয়ে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির পর অসুস্থ হয়ে খাইজর (৪০) নামের এক দর্জির মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বিকাল ৫ ঘটিকায় মাহমুদপুর বাজারে নিহতের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। নিহত খাইজর মাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় একজন দর্জি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে মাহমুদপুর বাজারে খাইজর মিয়ার দর্জি দোকানে আসেন ইউনিয়ন যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম। সেখানে পূর্বের টাকা-পয়সা সংক্রান্ত লেনদেনের একটি বিষয় নিয়ে তাদের দুইজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কাধাক্কির চলাকালীন সময়ে ৪০ বছর বয়সী খাইজর মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের নিকট নিয়ে যান। তবে সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক ধারণায় তীব্র মানসিক চাপ ও ধাক্কাধাক্কির উত্তেজনার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এই ঘটনার পর মাহমুদপুর বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবলীগ নেতা জহুরুল ইসলামকে এলাকায় দেখা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে মাহমুদপুর ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জসিমউদদীন কে মোবাইল ফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন, "ঘটনার বিষয়ে শুনেছি, তবে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেন নাই। নিহতের পরিবার থেকে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার