হুমায়ুন কবির, মাহমুদপুর (মেলান্দহ):জামালপুরের মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মেলান্দহ থানার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।ইউনিয়নে চুরি, ডাকাতি, দস্যুতা, জুয়া, বাল্যবিবাহ এবং মাদক সেবন ও ক্রয়-বিক্রয়সহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস নুরে আলম তালুকদার রুনু।অনুষ্ঠানে বক্তারা মাহমুদপুর ইউনিয়ন বিট পুলিশের কার্যক্রমকে আরও বেগবান করার তাগিদ দেন। তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সকল ধরনের অপরাধ নির্মূলে পুলিশকে সাধারণ মানুষের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহামন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ বাবুলসহ আরও অনেকেই ছিলেন।
উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার