জামালপুর থেকে রমজান আলীঃ
জামালপুরের মেলান্দহ পৌরসভার উতুমে চর এলাকায় মৃত রমজান আলীর পুত্র শাহজাহানের স্বত্ব দখলীয় জোত ভূমিতে নির্মাণকৃত বসত বাড়িতে হামলা চালিয়ে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, পাশের গ্রামে বসবাস করি ১১ নং শ্যামপুর ইউনিয়নের বাসিন্দা মৃত গাজী সেখের পুত্র জয়নাল হাজী, মৃত আছেদ আলীর পুত্র বাবুল ও আব্বাস আলীর পুত্র নুর ইসলাম সহ একদল গংরা দীর্ঘদিন যাবত ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী শাজাহানের বসত বাড়ির জায়গা জমি জবর দখলের চেষ্টা চালিয়ে আসছে।
ঘটনার এক পর্যায়ে, গত ২৩/০১/২৫ তারিখ বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষ জয়নাল হাজী ও বাবুল গংরা শাহজাহানের বাড়িতে প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর সহ ছাগল হাঁস মুরগি কবুতর বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার সময় শাজাহান ও তার ছেলে রাজু বাধা প্রদান করলে জয়নাল হাজী ও বাবুল গংরা মারাত্মকভাবে আহত করে।
আহত অবস্থায় শাজাহান ও তার ছেলে রাজু মেলান্দহ সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর শাজাহান বাদী হয়ে জামালপুর জেলা আদালতে লুটপাটকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
পরবর্তীতে মামলার খবর পেয়ে দুষ্কৃতিকারীরা আবার বাড়ি করে হামলা করে এবং প্রাণ নাসের হুমকি দিলে প্রাণের ভয়ে শাজাহান বাদী হয়ে পুনরায় ন্যায় বিচারের দাবিতে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন।
বর্তমানে শাজাহান ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।
উক্ত বিষয়ে জয়নাল হাজীদের নিকট গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করলে কোন উওর দেননি।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার