মেলান্দহ প্রতিনিধি:
মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদ এর বিরুদ্ধে রাস্তা থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে।পরে এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েছে স্হানীয় এলাকাবাসী। খবর পেয়ে প্রশাসন গাছগুলো জব্দ করেছে।
(৫ জুলাই) রবিবার দুপুরে মাহমুদপুর ইমামপুর ধলাই সু'মিল থেকে উপজেলা নির্বাহী জিন্নাতুল আরা গাছের কাঠ জব্দ করেন।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি রাস্তার গাছ সরকারি অনুমতি ছাড়াই কিভাবে কেউ কেটে নিয়ে যেতে পারে তা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মাহমুদপুর বাজার থেকে উলিয়া রাস্তার পাশে একটি আকাশমনি গাছ ঝড়ে পড়ে যায়। এরপর থেকে গাছটি কাটার লোভ জাগে ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আবু সাঈদের।হঠাৎ একদিন লোকজন নিয়ে গাছটি কাটেন আবু সাঈদ। কয়েকদিন রাস্তার পাশে গুড়িগুলো ফেলে রেখে দেন। কয়েকদিন পর চারটি ভ্যান গাড়ি যোগে মাহমুদপুর বাজারের ইমামপুর ধলাই 'স' মিলের পাশে বিক্রির উদ্দেশ্যে রেখে দেন । ভ্যান গাড়ি চালক রফিকুল ও আসাদুল্লাহ বলেন বিএনপি নেতা আবু সাঈদ একদিন গাছের গুড়ি গুলো স মিলের পাশে রেখে দেওয়ার জন্য বলে। চারটি ভ্যান গাড়ি দিয়ে গাছের গুড়িগুলো একটি জায়গায় রেখে দেওয়ার জন্য বলে আমরা রেখে দেই। আমাদেরকে এক হাজার টাকা গাড়ি ভাড়া দিয়েছে। আপনাদের কিছু বলার থাকলে বিএনপি নেতা আবু সাঈদের সাথে কথা বলুন। স্থানীয় বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,আবু সাঈদ রাস্তার পাশ থেকে ওই গাছটি কেটেছে। সে যেই হোক না কেন? গাছ কাটার অপরাধে শাস্তি হওয়া প্রয়োজন।গাছকাটার অভিযোগের বিষয়ে জানার জন্য বিএনপি নেতা আবু সাঈদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টাকরে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে গাছের কাঠ জব্দ করা হয়েছে।তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার