জামালপুর থেকে রমজান আলী:
মেলান্দহ হাজরাবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে পিওর ভয়েস প্রিয় সংগঠনের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৭ আগস্ট রবিবার দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে পিওর ভয়েস প্রিয় সংগঠনের সদস্য সচিব আইরিন জান্নাত শান্তা অভিযোগকৃত উচ্চ বালিকা বিদ্যালয়ে সকল অনিয়ম তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য পেশ করেন।
বক্তব্যে জানা যায়, হাজরাবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ে রশিদ বিহীন অর্থ গ্রহণ, ভুয়া সার্টিফিকেট দিয়ে শিক্ষক নিয়োগ, ফ্যাসিবাদী ক্ষমতার প্রভাবে অর্থনৈতিক অনিয়ম ও শিক্ষকদের মধ্যে গ্রুপিং সহ বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন -পিওর ভয়েস প্রিয় সংগঠনের সদস্য মুসলিমা জান্নাত, ফাতেমা জান্নাত, মেলান্দহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল আকন্দ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার