জামালপুর থেকে রমজান আলীঃ
মেলান্দহ পৌরসভার কন্জারভেন্সি ইন্সপেক্টর শফিকুল কবিরের বদলির আদেশ ঠেকাতে পৌরসভায় মাস্টার রোলে কর্মরত সকল হরিজন সম্প্রদায়ের শ্রমিকেরা কর্মবিরতি ঘোষণা করেছে।
জানা যায় গত ৫ আগস্ট পৌরসভার কন্জারভেন্সি ইন্সপেক্টর শফিকুল কবিরের জামালপুর পৌরসভায় যোগদানের আদেশ প্রদান করে কর্তৃপক্ষ, এই সংবাদ শোনা মাত্র মেলান্দহ পৌরসভায় চতুর্থ শ্রেণীর কর্মচারীসহ মাস্টার রোলে কর্মরত হরিজন সম্প্রদায়ের সকল শ্রমিক ফুসে ওঠে। তার ধারাবাহিকতায় ৬ আগস্ট সকাল ১০টায় পৌর ভবন সম্মুখে হরিজন সম্প্রদায়ের সকল নারী পুরুষ ও পরিবারের শিশু বাচ্চাদের সাথে নিয়ে কর্মবিরতি ঘোষণা করে। এদের দাবি আমাদের ইন্সপেক্টর আমাদের সাথে খুব ভালো আচরণ করে এবং বিভিন্ন সময়ে বিপদ আপদে সব সময় পাশে থাকেন।
এ ব্যাপারে মেলান্দহ পৌর প্রশাসক এস এম আলমগীর ও পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সাথে কথা বললে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি নিষ্পত্তি করবেন বলে জানান।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার