প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৩:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৩, ১০:৫৮ পি.এম
মোল্লাহাটের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কাফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
"ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন" এ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ মার্চ বুধবার সকাল ১১টায় এ দিবস উদযাপিত হয়। দিবসটি উদযাপনে বর্ণাঢ্য এক শোভাযাত্রা গাড়ফা বাজার প্রদক্ষিণ করে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতা ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আম্বিয়া জামান, আওয়ামীলীগ নেতা নওশের আলী নসু, তথ্য আপা যুথিকা বিশ্বাস, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, সাংবাদিক আবদুল্লাহ ফারুক, ব্র্যাকের কোহিনুর আক্তার, ইউথ কমিটির সদস্য সজিব সরকার প্রমূখ। এছাড়া আন্তর্জাতিক নারী দিবসে রংধনু নারী উন্নয়ন সংস্থার আয়োজনে কাহালপুর গ্রামে এর নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভানেত্রী মোর্শেদা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্থার কর্মকর্তা ও সদস্যদ গণ উপস্থিত ছিলেন। ###### মোঃ কাফি হাসান বশার মোল্লাহাট প্রতিনিধি মোবাঃ ০১৭৬৮৩৭৪৩৯৭ তাং ০৮/০৩/২০২৩ ইং।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার