
বাগেরহাটের মোল্লাহাটে বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠ, সুশৃঙ্খল ও শান্তি পূর্ণ ভাবে খুবই মনোরম পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ ০৭ জানুয়ারী ২০২৪ ইং রোজ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দৈনিক অভিযোগ বার্তা পত্রিকা, এবং বার্তা২৪ টিভির-এর উপজেলা প্রতিনিধি হিসেবে বাগেরহাট -১ আসনের মোল্লাহাট উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র সমূহে পর্যবেক্ষণ করে জানা যায়, সবখানে শৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। উপজেলার কচুড়িয়া বাজার এইস,এস,এম,এম মাধ্যেমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সম্মানিত প্রিজাইডিং অফিসার রমেশ চন্দ্র খান , কোদালিয়া বাজার স:প্রা:বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার জুগল কবির ,কে,এন,এ,এস,এ আড়ুয়াডিহি হামিদ মাধ্যেমিক বিদ্যালয় প্রিজাইডিং অফিসার এস এম সোহেল রাণা ও সহকারী প্রিজাইডিং অফিসার মিলন সিকদার বলেন এলাকার ভোটার বৃন্দ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান সম্মপন্ন করছেন। উক্ত এলাকার সাধারণ জনগনের মধ্যে আঃ ছত্তার খান ও ভোটার মোঃ মামুনুর রহমান অভিযোগ বার্তার সাংবাদিককে বলেন সকাল থেকে এ পর্যন্ত আমরা সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করেছি এবং কোথাও কোন প্রকার নাশকতার ঘটনা ঘটার প্রমান নেই। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মরত ব্যাক্তি বর্গ নির্বাচনী পরিবেশের প্রতি সন্তোষ প্রকাশ করে এলাকাবাসীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার