
কাফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে কৃষি উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও সমিতি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। পার্টনারশীপ ব্র্যাক ব্যাংক - ডিএই প্রকল্পের আওতায় উপজেলার কুলিয়া ইউনিয়নের বড়ঘাট এলাকায় স্থানীয় কৃষক/কৃষাণিদের নিয়ে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় এ অবহিতকরণ ও সমিতি গঠন সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খামার বাড়ি ডিএই প্রকল্পের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) মোঃ আশরাফ উদ্দিন , বিশেষ অতিথি ছিলেন, প্রকল্পের অতিরিক্ত পরিচালক মোঃ ফরিদুল হাসান, উদ্যান বিশেষজ্ঞ খন্দকার মোঃ মেসবাউল ইসলাম, ব্র্যাক ব্যাংক কর্মকর্তা তাপস কুমার রায়, প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালমান জামান।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার