মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ
ময়মনসিংহ শহরের কৃষ্টপুর এলাকার কলোনীতে মাদক ব্যবসায়ী, চোর ও ছিনতাইকারীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ দল এ অভিযান চালায়।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও দমনে কৃষ্টপুর এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।
এলাকাবাসী এ ধরনের অভিযানের প্রশংসা জানিয়ে বলেন, অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। তবে যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার