মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রেখে আগামী ১৬ জুলাই 'জুলাই শহীদ দিবস-২০২৬' এবং ০৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো: গোলাম মাসুম প্রধানসহ সংশ্লিষ্ট দপ্তরের দপ্তরপ্রধানগণ এবং জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন।
সভায় দিবসটি সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও তাৎপর্যপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি, সার্বিক প্রস্তুতি, বিভিন্ন দপ্তরের করণীয় এবং সমন্বয়মূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, জুলাই শহিদ পরিবারের সদস্যগণ, সম্মুখ সারির জুলাই যোদ্ধাবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকল অংশীজনের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে "জুলাই শহিদ দিবস-২০২৬" এবং "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" যথাযোগ্য মর্যাদায় পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার