মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ
সদর কোম্পানি, র্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী মোড়ে কৃষি বিশ্ববিদ্যালয় রোডে হেলাল ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর এক জন দুষ্কৃতিকারী ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে। এরই প্রেক্ষিতে সদর কোম্পানি, র্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল ১৪ জানুয়ারী ২০২৬ খ্রি. দুপুর অনুমান ১৪:২০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী মোড়ে কৃষি বিশ্ববিদ্যালয় রোডে হেলাল ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ছিনতাই প্রস্তুতিকালে মোঃ জুয়েল (২৮), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে একটি ষ্টীল সুইচ গিয়ার চাকুসহ গ্রেফতারে করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার