বিপ্লব বিশ্বাস রাজবাড়ী।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বিশাল র্যালি করেছে জেলা ছাত্রদল। আজ বুধবার বিকাল ৪টায় জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব মো. শাহিদুল রহমান শাহিনের নেতৃত্বে এ র্যালি অনুষ্ঠিত হয়।রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়।
পরে র্যালিটি জেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে পান্না চত্ত্বর হয়ে বাজার প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি চত্ত্বরে শেষ হয়। এতে জেলা ও থানা সহ ইউনিয়ন ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী এই র্যালিতে অংশ নেয়।
পরে র্যালি শেষ হয় শহিদ স্মৃতি চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাজবাড়ীর জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান সহ বিভিন্ন উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার