বিপ্লব বিশ্বাস রাজবাড়ীঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বিশাল র্যালি করেছে জেলা ছাত্রদল। আজ ৪ জানুয়ারি ২০২৫ শনিবার দুপু ১২টায় জেলা ছাত্রদলের সিনিয়ল যুগ্ন আহবায়ক ওমর ফারুকের নেতৃত্বে এ র্যালি অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির রাজবাড়ী ১ আসনের সাবেক এমপির বাসভবনে উপস্থিত হয়।
পরে র্যালিটি জেলা সাবেক এমপির বাসভবন থেকে বের হয়ে পান্না চত্ত্বর হয়ে শেষ হয় বড়পুল প্রধান সড়ক আদর্শ মহিলা কলেজের সামনে। এতে জেলা ও থানা সহ ইউনিয়ন ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী এই র্যালিতে অংশ নেয়।
সড়ক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাজবাড়ীর জেলা ছাত্রদলের সিনিয়ল যুগ্ন আহবায়ক ওমর ফারুক সহ বিভিন্ন উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার