বিপ্লব বিশ্বাস, রাজবাড়ী প্রতিনিধি
মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর সকাল ৭টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এই দূঘটনা ঘটে।
নিহত মুকুল (৫০) পাংশা জেলার পারনারায়নপুর (মুন্সি পাড়া), গ্রামের বাসিন্ধা মৃত অশ্বীনি বিশ্বাসের ছেলে। রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তবরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রাইভেটকারে আরেক যাত্রী মান্নান জানান, সকালে পাংশা থেকে ঢাকায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে রওনা হলে রাজবাড়ী পল্লী বিদ্যুৎত অফিসের সামনে আসলে একটি ট্রাক সামনে থেকে আমাদের গাড়ি ধাক্কা দিলে পাশেই আরেকটি দাঁড়ানো পল্লী বিদ্যুতের পিলার ভর্তি ট্রাকের সাথে পেছনে ধাক্কা খেলে ঘটনাস্থলে মুকুলের মৃত্যু হয়। রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান বলেন, দূর্ঘটনায় একজন মারা গেছেন। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার