
বিপ্লবী বিশ্বাস,রাজবাড়ীঃ
রাজবাড়ী জেলা পুলিশ গুরুত্বপূর্ন অপরাধ উদ্ঘাটনে সদা বদ্ধপরিকর। ইতোমধ্যে রাজবাড়ী জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধ দ্রততার সাথে উদঘাটন করা হয়েছে।
গতকাল ২১/০৩/২০২৫ তারিখ রাত্রি অনুমান ০৩:৪৫ ঘটিকার সময় সেনাবাহিনী রাজবাড়ী অস্থায়ী ক্যাম্পের সেনা সদস্যরা অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে রাজবাড়ী থানাধীন রাজবাড়ী পৌরসভাস্থ নিউ কলোনীস্থ এল-২৭১ বাসায় অভিযান পরিচালনা করার নিমিত্তে অবস্থান করিতেছে। তাহাদের সহিত যৌথ অভিযান পরিচালনা ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনচার্জ রাজবাড়ী থানা সাহেবের নির্দেশক্রমে এসআই (নিরস্ত্র)/ সাইফুল বাসার ও সঙ্গীয় ফোর্স সহ একই তারিখ ০৪:০৫ ঘটিকার সময় রাজবাড়ী থানাধীন রাজবাড়ী পৌরসভাস্থ নিউ কলোনীস্থ এল-২৭১ বাসায় হাজির হইয়া সেনাবাহীনির অফিসার ও ফোর্সদের সহায়তায় রাজবাড়ী থানাধীন রাজবাড়ী পৌরসভাস্থ নিউ কলোনীস্থ এল-২৭১ বাসার পশ্চিম কোনে ফাকাঁ জায়গায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করিয়া ধৃত আসামী ১। প্রীতম কর্মকার (৩৮), পিতা- কৃষ্ণ কর্মকার, মাতা- পাপিয়া কর্মকার, সাং-বিনোদপুর, থানা ও জেলা রাজবাড়ীকে উপস্থিত সাক্ষী ও অন্যান্য লোকজনদের সামনে দেহ তল্লাশী করিয়া তাহার বাম হাত হইতে (I) এক দিকে ধার বিশিষ্ট লোহার তৈরী একটি ধারালো চাকু, (II) একটি ফোল্ডিং চাকু, (III) একটি লাল কালো রংয়ের ১৫০ সিসি মোটর সাইকেল উদ্ধার করা হয়। তখন এসআই (নিঃ) সাইফুল বাসার উপস্থিত সাক্ষীদের সামনে উক্ত আলামত জব্দতালিকা মূলে জব্দ করে অত্র থানায় হাজির হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করিলে ধৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার মামলা নং-২৬, তারিখ: ২১ মার্চ, ২০২৫ খ্রিঃ, ধারা-19A The Arms Act, 1878; রুজু করা হয়। আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার