
বিপ্লব বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর থানা পুলিশের একটি সফল অভিযানে ডাকাতি মামলার এক পলাতক আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম খোকন সরদার (৪২), পিতা- আবুল সরদার, সাং- হরিণধরা, ইউনিয়ন- চন্দনী, থানা ও জেলা- রাজবাড়ী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন ২০২৫ তারিখ রাত ১০:৩০ ঘটিকায়, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিঃ) মোঃ শামসুজ্জোহা, এসআই (নিঃ) সৌরভ কুন্ডু ও এএসআই (নিঃ) ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ চন্দনী ইউনিয়নের হরিণধরা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁরা রাজবাড়ী সদর থানায় দায়েরকৃত মামলা নং-৩৯, তারিখ: ২৪/০৫/২০২৫ এর আলোকে তদন্তে সন্দেহভাজন আসামী খোকন সরদারকে গ্রেফতার করেন। মামলাটি দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৫/৩৯৭ ধারায় রুজু করা হয়েছিল।
সিডিএমএস বিশ্লেষণে জানা যায়, খোকন সরদারের বিরুদ্ধে অতীতে একাধিক ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে:
১। রাজবাড়ী সদর থানা, মামলা নং-১/৩৭, তারিখ: ০২ ফেব্রুয়ারি ২০১৩, ধারা: ৩৪১/৩৯৫/৩৯৭/৪২৭
২। বালিয়াকান্দি থানা, মামলা নং-১০, তারিখ: ২২ মার্চ ২০১২, ধারা: ৩৯৫/৩৯৭
৩। রাজবাড়ী সদর থানা, মামলা নং-৫১, তারিখ: ২৪ এপ্রিল ২০২৩, ধারা: ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/৩২৫
৪। রাজবাড়ী সদর থানা, মামলা নং-১১/৪৪৭, তারিখ: ১০ ডিসেম্বর ২০২১, ধারা: ১৪৩/৩০৭/৩২৩/৩৭৯/৪২৭/১১৪
গ্রেফতারের পর খোকন সরদারকে পুলিশের স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, জেলায় সংঘটিত অপরাধ দ্রুততার সাথে উদঘাটনের জন্য তাঁরা সবসময় তৎপর এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার