নিজস্ব প্রতিনিধি, রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১৫ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রাজশাহী সূত্রে জানা যায়, অধিদপ্তরের উপ-পরিচালক মো. মেহেদী হাসান এর সার্বিক নির্দেশনায় বৃহস্পতিবার (১৪ মার্চ ২০২৬) সকাল প্রায় ৯টা ১০ মিনিটে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি সাদা রঙের পুরাতন এক্স করোলা প্রাইভেটকার তল্লাশি করে পিছনের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাদা প্লাস্টিক বস্তার ভেতর থেকে কোডিন ফসফেটযুক্ত ২১৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতল ১০০ মিলিলিটার করে মোট ২১.৫ লিটার সিরাপ জব্দ করা হয়েছে।
এ সময় গাড়িসহ মোটরকারটি জব্দ করা হয়। এছাড়া একটি অপ্পো এ ৩ এক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি ম্যাক্সটেল বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।অভিযানে জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার খিলগাঁও (মেরাদিয়া, পোড়াগাড়ি) এলাকার মো. তুহিন ফকির (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর এলাকার মো. সিয়াম (২৫)।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার