নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামের এক রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে লাশটি উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ ঢাকা রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা। নিহত ব্যক্তির পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, ঢাকা থেকে ট্রেনে সান্তাহার রেলওয়ে জংশনে নেমে নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর কাছে যাচ্ছিলেন জুনায়েদ। কিন্তু ভোরে ট্রেন থেকে নামার পর তিনি সেখানে যাননি। ভোর সাড়ে ৫টায় হলুদ রঙের একটি পিকআপ তাঁর রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ নওগাঁ হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর সেখানকার কর্মচারীরা লাশটি হাসপাতালের ভেতর নিয়ে যান। নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ বলেন, ‘সান্তাহার থেকে নওগাঁ আসার পথে জুনায়েদ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন...
Developed by BDITHOST